নওশাদ-হুমায়ুন কি এককাট্টা? বাম-কংগ্রেসের জোট সমীকরণে বড় ইঙ্গিত

নওশাদ-হুমায়ুন কি এককাট্টা? বাম-কংগ্রেসের জোট সমীকরণে বড় ইঙ্গিত

মসজিদ বা মন্দির তৈরি রাজনৈতিক জোটের অন্তরায় হতে পারে না বলে সাফ জানালেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর নিজের বিতর্কিত অবস্থান সংশোধন করায় তাঁর সঙ্গে আলোচনার পথ খোলা রয়েছে বলেও জানান তিনি। নওশাদের মতে, ধর্মীয় স্থাপনা গড়ে তোলা কোনো অসাংবিধানিক কাজ নয়।

এদিকে বাম-কংগ্রেসের সঙ্গে জোটের বল এখন হাইকম্যান্ডের কোর্টে। বামেদের হয়ে বিমান বসু এবং কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বকে জোটের প্রস্তাব লিখিতভাবে জানিয়েছে আইএসএফ। নওশাদ স্পষ্ট করেছেন, বাম ও কংগ্রেস সবুজ সংকেত দিলেই আসন্ন নির্বাচনে একযোগে ময়দানে নামবে তাঁর দল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *