শাড়ির ভাঁজে লুকানো মরণফাঁদ! বারুইপুর পোস্ট অফিসে পাচারকারীর কীর্তিতে তোলপাড়

শাড়ির ভাঁজে লুকানো মরণফাঁদ! বারুইপুর পোস্ট অফিসে পাচারকারীর কীর্তিতে তোলপাড়

বারুইপুর প্রধান ডাকঘর থেকে শাড়ির প্যাকেটে মাছরাঙার পালক বিদেশে পাচারের চেষ্টায় মিনাতুল্লাহ নেগাবন নামে এক আন্তর্জাতিক পাচারকারী গ্রেপ্তার হয়েছে। ধৃত ব্যক্তি পার্সেলের ভেতরে শাড়ি আছে দাবি করলেও সন্দেহ হওয়ায় ডাককর্মীরা তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে পুলিশ এসে ৪১টি প্যাকেট থেকে বিপুল পরিমাণ মাছরাঙার পালক উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, এই পালকগুলো বিহার থেকে সংগ্রহ করে চিনে পাচারের পরিকল্পনা ছিল। বন্যপ্রাণীর দেহাংশ পাচারের এই চক্রে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ। এই ঘটনায় ডাকঘর চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *