মাফলারই কাল হলো! পূর্বস্থলীতে ঘানিকলে কাজ করার সময় ঘাড়ের রগ ছিঁড়ে শ্রমিকের বীভৎস মৃত্যু – এক ঝলক

মাফলারই কাল হলো! পূর্বস্থলীতে ঘানিকলে কাজ করার সময় ঘাড়ের রগ ছিঁড়ে শ্রমিকের বীভৎস মৃত্যু – এক ঝলক

একঝলক ডেস্ক:

পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ে সর্ষে পেষাইয়ের ঘানিকলে কাজ করার সময় মাফলার জড়িয়ে সিরাজুল মণ্ডল নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শীতের সকালে গলায় জড়িয়ে রাখা মাফলারটি অসতর্কতাবশত চলন্ত মেশিনে ঢুকে গেলে মুহূর্তে সিরাজুলের গলার শ্বাসনালি ও ধমনী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সহকর্মীরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পূর্বস্থলী থানার পুলিশ নিথর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দীর্ঘদিনের অভিজ্ঞ কর্মী হওয়া সত্ত্বেও সামান্য অসতর্কতায় এমন ভয়াবহ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, শীতবস্ত্র ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করা জরুরি, বিশেষত কারখানায় যান্ত্রিক কাজের সময় মাফলার বা ঢিলেঢালা পোশাক প্রাণঘাতী হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *