৫৮ লক্ষ ভোটার বাদ! মমতার হুঙ্কার, ‘বিজেপির লোকেরাই আমাদের জেতাবে’
February 3, 20267:02 pm

এসআইআর (SIR) খসড়া তালিকায় প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়া নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। একে বিজেপির ‘ষড়যন্ত্র’ বলে অভিহিত করলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, এর প্রভাব নির্বাচনে পড়বে না। বরং তৃণমূল কংগ্রেস আরও বেশি আসনে জয়লাভ করবে বলে তিনি দৃঢ় আশাপ্রকাশ করেছেন।
তৃণমূল নেত্রীর মতে, মানুষ বিজেপিকে ঘৃণা করে এবং তাদের ভোটাররাই এবার তৃণমূলকে ভোট দিয়ে জেতাবে। দলীয় রণনীতি নিয়ে এখনই খোলসা না করলেও তিনি স্পষ্ট জানিয়েছেন, গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করে রাজ্যের এক ইঞ্চি জমিও বিরোধীদের ছাড়া হবে না।