গোলপার্কে গুলির লড়াই: পাকড়াও ডানহাত বাবুসোনা, ফেসবুক লাইভে নিজেকে ‘নির্দোষ’ দাবি সোনা পাপ্পুর! – এক ঝলক

গোলপার্কে গুলির লড়াই: পাকড়াও ডানহাত বাবুসোনা, ফেসবুক লাইভে নিজেকে ‘নির্দোষ’ দাবি সোনা পাপ্পুর! – এক ঝলক

একঝলক ডেস্ক:

দক্ষিণ কলকাতার গোলপার্কে রোমহর্ষক বোমাবাজি ও গুলি চালনার ঘটনায় অবশেষে পুলিশের জালে ধরা পড়ল কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পুর প্রধান সহযোগী বাবুসোনা মণ্ডল এবং তার সঙ্গী শুভঙ্কর রায়। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুরে তাদের গ্রেপ্তার করে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। তদন্তকারীদের দাবি, সিন্ডিকেট বিবাদের জেরে ঘটা এই তাণ্ডবে বাবুসোনার সক্রিয় ভূমিকা ছিল।

এদিকে ঘটনার মূল অভিযুক্ত সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার এখনও অধরা থাকলেও আচমকা ফেসবুক লাইভে এসে শোরগোল ফেলে দিয়েছেন। তাঁর দাবি, ঘটনার সময় তিনি বাড়িতে পুজোর কাজে ব্যস্ত ছিলেন এবং এই গোলমালের সাথে তাঁর কোনো যোগ নেই। যদিও পুলিশি তদন্তে উঠে এসেছে, সরাসরি উপস্থিত না থাকলেও সোনা পাপ্পুর ইন্ধনেই এই ভয়াবহ সংঘর্ষ ঘটেছিল। বর্তমানে পলাতক অন্যান্য অভিযুক্তদের সন্ধানে তল্লাশি জারি রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *