মাধ্যমিক পরীক্ষার মাঝে রণক্ষেত্র স্কুল: পরিদর্শক ও শিক্ষকদের রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তাল জামালপুর! – এক ঝলক

মাধ্যমিক পরীক্ষার মাঝে রণক্ষেত্র স্কুল: পরিদর্শক ও শিক্ষকদের রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তাল জামালপুর! – এক ঝলক

একঝলক ডেস্ক:

পূর্ব বর্ধমানের জামালপুর আঝাপুর উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন নজিরবিহীন সংঘর্ষে জড়িয়ে পড়লেন স্কুল পরিদর্শক ও শিক্ষকরা। মারামারির ঘটনায় পরিদর্শক প্রশান্ত কবিরাজ এবং এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। প্রধান শিক্ষকের দাবি, পরিদর্শকই প্রথমে শিক্ষককে মারধর করেন। তবে ডিউটিরত অন্য শিক্ষকরা উল্টে স্থানীয় শিক্ষকদের বিরুদ্ধে সংঘবদ্ধ হামলার অভিযোগ তুলেছেন। এই নক্ক্যারজনক ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে, যা শিক্ষার পরিবেশকে কলঙ্কিত করেছে।

শিক্ষক নিগ্রহের প্রতিবাদে মেমারি-তারকেশ্বর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান অন্য স্কুলের শিক্ষকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জামালপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। পরীক্ষা চলাকালীন এমন হীন কর্মকাণ্ডের নেপথ্যে থাকা প্রকৃত কারণ খুঁজতে জেলা স্কুল দপ্তর উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি বয়ান খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *