সস্তায় রুশ তেল না কি আমেরিকার সঙ্গে বাণিজ্য সুবিধা, কোন পথে হাঁটবে ভারত

সস্তায় রুশ তেল না কি আমেরিকার সঙ্গে বাণিজ্য সুবিধা, কোন পথে হাঁটবে ভারত

নিউজ ডেস্ক : সাধারণ মানুষের পকেটে টান পড়তে পারে কি না, তা নিয়ে এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ভারত আর রাশিয়ার থেকে তেল কিনবে না, আর এই শর্তেই ভারতীয় পণ্যের ওপর শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করেছে আমেরিকা। এতে ভারতীয় ব্যবসায়ীদের সুবিধা হলেও সাধারণ মানুষের মনে দুশ্চিন্তা বাড়ছে। কারণ রাশিয়া থেকে সস্তায় তেল পাওয়া বন্ধ হলে দেশে জ্বালানির দাম বেড়ে যাওয়ার একটা বড় ঝুঁকি থেকে যাচ্ছে।

কেন্দ্রীয় সরকারের একটি সূত্র জানাচ্ছে, ভারত এখনই সরাসরি রুশ তেল কেনা পুরোপুরি বন্ধ করতে পারছে না। বরং আমেরিকার মন রাখতে ভেনেজুয়েলার মতো বিকল্প দেশ থেকে তেল কেনার কথা ভাবা হচ্ছে। রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব নষ্ট হলে আন্তর্জাতিক রাজনীতিতে যেমন ভারসাম্য বিগড়ে যেতে পারে, তেমনই জ্বালানির সংকটে সাধারণ মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে সরকারের মূল লক্ষ্য হলো দেশের কৃষকদের স্বার্থ রক্ষা করে জ্বালানির বাজারের স্থিতিশীলতা বজায় রাখা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *