ভোটের আগেই লক্ষ্য তৃণমূলের শক্ত ঘাঁটি? কমিশনের বিরুদ্ধে মমতার বিস্ফোরক অভিযোগ

ভোটের আগেই লক্ষ্য তৃণমূলের শক্ত ঘাঁটি? কমিশনের বিরুদ্ধে মমতার বিস্ফোরক অভিযোগ

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এআই প্রযুক্তি ব্যবহার করে ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ নাম বাদ দেওয়ার গুরুতর অভিযোগ আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ভবানীপুরেই ৪০ হাজার ভোটারের নাম কাটা গেছে। সারা রাজ্যে ৫৮ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে সংখ্যালঘু ও মতুয়া সম্প্রদায়ের মানুষরা সবথেকে বেশি হেনস্থার শিকার হচ্ছেন।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, তৃণমূলের জেতা আসনগুলো থেকে বেছে বেছে ১ লক্ষ পর্যন্ত ভোটার কমানো হয়েছে, অথচ বিজেপি এলাকায় সেই সংখ্যা নগণ্য। হিয়ারিংয়ের নামে মানুষকে হয়রানি করার ফলে মৃত্যুর ঘটনা ঘটছে বলেও সরব হন তিনি। ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়াকে একপাক্ষিক ও বৈষম্যমূলক আখ্যা দিয়ে কমিশনকে তীব্র আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *