ব্যপক দরপতনের পর ফের আগুন সোনা-রুপোর বাজার! জানুন লেটেস্ট আপডেট
February 3, 20267:40 pm

টানা কয়েকদিন পতনের পর ঘুরে দাঁড়িয়েছে সোনা ও রুপোর দাম। আন্তর্জাতিক বাজারের প্রভাবে ঘরোয়া বাজারেও এই বহুমূল্য ধাতু দুটির দাম উর্ধ্বমুখী। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার ফিউচার ৪ শতাংশ বেড়ে প্রায় ১ লক্ষ ৫০ হাজারে পৌঁছেছে, যেখানে রুপোর দাম বেড়েছে প্রায় ৯ শতাংশ।
বিশেষজ্ঞদের মতে, ফেডারেল রিজার্ভের সুদ কমানোর সম্ভাবনা ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তায় দাম ফের বাড়ছে। লভ্যাংশ বুকিংয়ের কারণে সাময়িক সংশোধন হলেও কেন্দ্রীয় ব্যাঙ্কগুলোর সোনা কেনা ও অর্থনৈতিক ঝুঁকি দাম বৃদ্ধিতে সাহায্য করছে। একইসাথে সোনা ও রুপোর ইটিএফগুলোর দরও ১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।