অলি পাব কাণ্ডে বেয়ারা কি সত্যিই দোষী? সায়কের বিরুদ্ধে মামলা বহাল রেখেই মিলল জামিন
February 3, 20267:39 pm

নিউজ ডেস্ক : সাধারণ এক শ্রমিকের ভুলে কি কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে? পার্ক স্ট্রিটের সেই বিতর্কিত গোমাংস কাণ্ডে গ্রেপ্তার হওয়া বেয়ারা শেখ নাসির উদ্দিন অবশেষে জামিন পেলেন। চার দিন জেল খাটার পর তার মুক্তিতে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মনে। একজন কর্মজীবী মানুষের রুটিরুজির লড়াইয়ে এমন আইনি জটিলতা জনমানসে গভীর উদ্বেগের সৃষ্টি করেছিল।
অন্যদিকে, এই ঘটনায় সাম্প্রদায়িক উসকানির অভিযোগে বিদ্ধ ‘বিজেপির পোস্টার বয়’ সায়ক চক্রবর্তী। যদিও তিনি অভিযোগ প্রত্যাহার করেছেন, তবুও জনরোষ ও আইনি খাঁড়া তার ওপর এখনও বহাল। এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে, সোশ্যাল মিডিয়ায় রাগের মাথায় নেওয়া একটি সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনে কতটা বড় বিপর্যয় ডেকে আনতে পারে।