৫০০ টাকার কমেই পুরো পরিবারের রিচার্জ! জিওর সস্তা প্ল্যানে অবিশ্বাস্য চমক
February 3, 20267:47 pm

রিলায়েন্স জিও মাত্র ৪৪৯ টাকায় নিয়ে এলো বিশেষ ফ্যামিলি পোস্টপেইড প্ল্যান। এই একটি প্ল্যানেই প্রাথমিক গ্রাহকের পাশাপাশি পরিবারের আরও ৩ জন সদস্যের সিম সক্রিয় রাখা সম্ভব। এতে গ্রাহকরা আনলিমিটেড কলিং, দৈনিক ১০০টি এসএমএস এবং মোট ৭৫ জিবি হাই-স্পিড ডেটা ব্যবহারের দুর্দান্ত সুবিধা পাবেন।
ডেটার পাশাপাশি অতিরিক্ত পাওনা হিসেবে থাকছে জিও টিভি, ক্লাউড স্টোরেজ এবং ওটিটি সাবস্ক্রিপশন। প্রতিটি অতিরিক্ত সিমের জন্য মাসিক ১৫০ টাকা খরচ হলেও জেমিলাই এআই প্রো-সহ একগুচ্ছ প্রিমিয়াম পরিষেবা দিচ্ছে সংস্থাটি। স্বল্প খরচে চারজনের কানেকশন সচল রাখতে জিওর এই অফারটি বর্তমানে বাজারে অন্যতম সেরা আকর্ষণ।