সংসদ থেকে বহিষ্কৃত ৮ বিরোধী সাংসদ: উত্তাল লোকসভা

সংসদ থেকে বহিষ্কৃত ৮ বিরোধী সাংসদ: উত্তাল লোকসভা

বাজেট অধিবেশনে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে কংগ্রেস ও সিপিএমের ৮ জন সাংসদকে সাসপেন্ড করেছেন স্পিকার ওম বিড়লা। রাহুল গান্ধীর বক্তব্য চলাকালীন হইচই এবং স্পিকারের মঞ্চের দিকে কাগজ ছোড়ার অভিযোগে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। বরখাস্ত হওয়া সাংসদরা চলতি অধিবেশনের বাকি সময়ে আর অংশ নিতে পারবেন না।

এই ঘটনায় ক্ষুব্ধ বিরোধী শিবির সরকারের বিরুদ্ধে দমনপীড়নের অভিযোগ তুলেছে। অন্যদিকে, রাহুল গান্ধী সংসদের বাইরে প্রধানমন্ত্রী ও ভারতের সাম্প্রতিক বৈদেশিক চুক্তি নিয়ে তীব্র সমালোচনা করেন। হট্টগোলের জেরে লোকসভার অধিবেশন আগামী কাল পর্যন্ত মুলতবি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *