বিপাকে মমতা? দিল্লিতে রাজ্য পুলিশ মোতায়েন নিয়ে শুভেন্দুর বিস্ফোরক কটাক্ষ
February 3, 20267:57 pm

দিল্লি সফরে গিয়ে বঙ্গভবনে তল্লাশির অভিযোগে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মাঝে কলকাতা থেকে পুলিশের একটি বিশেষ দল দিল্লিতে পৌঁছানোয় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক জল্পনা। হঠাৎ করে কেন রাজ্য পুলিশকে দিল্লিতে তলব করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির।
শুভেন্দু অধিকারীর দাবি, গ্রেফতারি আতঙ্কে ভুগছেন মুখ্যমন্ত্রী। নিজেকে নিরাপদ রাখতে এবং বিমানবন্দর পর্যন্ত স্বাচ্ছন্দ্যে পৌঁছাতেই তিনি পুলিশ বাহিনীকে দিল্লিতে আনিয়েছেন। বয়সজনিত আতঙ্কেই মুখ্যমন্ত্রী এমন পদক্ষেপ নিয়েছেন বলে তীব্র খোঁচা দিয়েছেন বিরোধী দলনেতা।