ভোটের আগেই কি বাংলা ছাঁটাইয়ের মুখে? কমিশনের গোপন পোর্টাল নিয়ে বিস্ফোরক অভিষেক! – এক ঝলক

ভোটের আগেই কি বাংলা ছাঁটাইয়ের মুখে? কমিশনের গোপন পোর্টাল নিয়ে বিস্ফোরক অভিষেক! – এক ঝলক

একঝলক ডেস্ক:

দিল্লির বঙ্গভবনে সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর (SIR) ইস্যুতে তিনি অভিযোগ করেন, বিশেষ উদ্দেশ্যে তাড়াহুড়ো করে নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। কেন্দ্রের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ তুলে তিনি আরও জানান, এই চাপের মুখে অনেক বিএলও আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। ২০২৪-এর বদলে পুজোর আবহে কেন এই পদক্ষেপ, তা নিয়ে অভিষেক প্রশ্ন তোলেন।

তৃণমূলের দাবি, মাইক্রো অবজারভারদের জন্য তৈরি গোপন পোর্টালের মাধ্যমে ব্যাকএন্ড থেকে কৌশলে নাম ছাঁটাই করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একে নাম বাদ দেওয়ার গভীর ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। বিজেপি কমিশনের মাধ্যমে বাংলার প্রশাসনের দখল নিতে চাইছে বলে সরব হয়েছে জোড়াফুল শিবির। অভিষেক সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে জানিয়েছেন, তথ্য ও ভিডিও প্রমাণসহ তিনি কমিশনের মুখোমুখি হতে প্রস্তুত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *