ভুল চিকিৎসায় ঠাকুমার মৃত্যু? খোদ চেম্বারে ঢুকে চিকিৎসককে নৃশংসভাবে কুপিয়ে মারল যুবক! – এক ঝলক

ভুল চিকিৎসায় ঠাকুমার মৃত্যু? খোদ চেম্বারে ঢুকে চিকিৎসককে নৃশংসভাবে কুপিয়ে মারল যুবক! – এক ঝলক

একঝলক ডেস্ক:

পূর্ব বর্ধমানের বাদামতলায় চিকিৎসক রাজা ভৌমিককে তাঁর নিজস্ব চেম্বারেই কুপিয়ে খুনের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার দুপুরে রোগী দেখার সময় ধারালো অস্ত্র নিয়ে আচমকা হামলা চালায় অভিযুক্ত জীবন রুইদাস। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের দাবি, চিকিৎসার গাফিলতি নিয়ে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকেই এই নৃশংস হামলা।

রক্তাক্ত পোশাকেই বর্ধমান সদর থানায় গিয়ে সরাসরি আত্মসমর্পণ করে অভিযুক্ত ওই যুবক। পুলিশি জেরায় জীবন জানায়, প্রায় এক মাস আগে তার ঠাকুমার মৃত্যু হয় এবং এর জন্য চিকিৎসক রাজা ভৌমিকের ভুল চিকিৎসাই দায়ী। এই প্রতিশোধ নিতেই সে হত্যার পথ বেছে নেয়। বর্তমানে পুলিশ তাকে হেফাজতে নিয়ে ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *