পুলিশের চোখে ধুলো দিয়ে ফেসবুক লাইভে গোলপার্ক কাণ্ডের ‘সোনা পাপ্পু’

পুলিশের চোখে ধুলো দিয়ে ফেসবুক লাইভে গোলপার্ক কাণ্ডের ‘সোনা পাপ্পু’

গোলপার্কের কাকুলিয়া বস্তিতে বোমা-গুলি ও সংঘর্ষের ঘটনায় পলাতক মূল অভিযুক্ত বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু এবার প্রকাশ্যে এলেন ফেসবুক লাইভে। পুলিশের চোখে ধুলো দিয়ে আত্মগোপন থাকা অবস্থাতেই তিনি নিজের নিরপরাধ হওয়ার সপক্ষে একাধিক যুক্তি সাজান। তাঁর দাবি, ঘটনার দিন তিনি বাড়িতেই পুজোয় ব্যস্ত ছিলেন, যার সিসিটিভি ফুটেজ ও ফেসবুক লাইভ প্রমাণ হিসেবে রয়েছে।

এই সংঘর্ষের ঘটনায় পুলিশ তিনটি এফআইআর দায়ের করে এ পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করেছে। সোনা পাপ্পুর দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে মিথ্যে অপবাদে জড়ানো হচ্ছে। ধৃতদের মধ্যে তাঁর পরিচিতরা থাকলেও তিনি নিজে এই হামলায় যুক্ত নন বলে দাবি করেন। এদিকে অভিযুক্তের খোঁজে তল্লাশি জারি রেখেও তাঁর হদিশ না পাওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *