২০২৬ মেষ রাশিফল: বছরজুড়ে কি শুধুই সাড়েসাতির আতঙ্ক নাকি ফিরবে ভাগ্য?
February 3, 20268:24 pm

মেষ রাশির জাতকদের জন্য ২০২৬ সাল পরিশ্রম ও মিশ্র ফলের বছর। শনির সাড়েসাতির প্রভাবে স্বাস্থ্য ও সঞ্চয়ের ক্ষেত্রে বাড়তি সতর্কতার প্রয়োজন থাকলেও বিদেশের সঙ্গে যুক্ত ব্যবসায় উন্নতির প্রবল যোগ রয়েছে। জুন মাস পর্যন্ত বৃহস্পতির কৃপায় আয়ের নতুন পথ খুললেও অতিরিক্ত ব্যয়ের সম্ভাবনা এড়িয়ে চলা কঠিন হতে পারে।
চাকরিজীবীদের জন্য বছরটি চ্যালেঞ্জিং হলেও মে থেকে অক্টোবর পর্যন্ত কর্মক্ষেত্রে বিশেষ সাফল্যের ইঙ্গিত রয়েছে। প্রেম ও দাম্পত্য জীবনে ছোটখাটো ভুল বোঝাবুঝি এড়িয়ে চললে বছরটি সুখের হবে। নিয়মিত হনুমান চালিশা পাঠ এবং পরিকল্পিত বিনিয়োগ আপনাকে এই বছরে মানসিক ও আর্থিক স্থিতিশীলতা প্রদান করবে।