বিপজ্জনক আকাশসীমা! বড় সিদ্ধান্ত নিল ইন্ডিগো, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত একগুচ্ছ আন্তর্জাতিক বিমান বাতিল – এক ঝলক
February 3, 20268:59 pm

একঝলক ডেস্ক:
ইরানকে ঘিরে ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনার জেরে বড়সড় পদক্ষেপ নিল বিমান সংস্থা ইন্ডিগো। যাত্রী ও ক্রুদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত একাধিক আন্তর্জাতিক রুটে বিমান পরিষেবা স্থগিত করার ঘোষণা করা হয়েছে। মূলত তিবলিসি, আলমাটি, বাকু এবং তাশখন্দে যাতায়াতকারী সমস্ত উড়ান এই সময়সীমার মধ্যে বন্ধ থাকবে বলে সংস্থাটি মঙ্গলবার নিশ্চিত করেছে।
পরিস্থিতির অনিশ্চয়তা বিবেচনা করে ইন্ডিগো তাদের উড়ান সূচিতে এই পরিবর্তন এনেছে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের সুবিধার্থে টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত বা বিকল্প ভ্রমণের সুযোগ দিচ্ছে কর্তৃপক্ষ। এর আগে এয়ার ইন্ডিয়াও নিরাপত্তার খাতিরে ইরানের আকাশপথ এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছিল। আপাতত মধ্যপ্রাচ্যের পরিবর্তিত পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে বিমান সংস্থাগুলো।