ভারত বয়কটের হুঙ্কার: আইসিসি-র পাল্টা প্যাঁচে পাকিস্তান?
February 3, 20268:27 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করে আইসিসি-র শাস্তি এড়াতে মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি প্রধান মহসিন নকভি আট বছর আগের এক আইনি সিদ্ধান্তকে ঢাল হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছেন। ২০১৮ সালে বিসিসিআইয়ের দ্বিপাক্ষিক সিরিজ না খেলার যুক্তিকে হাতিয়ার করেই এবার নিজেদের অপারগতা প্রমাণের পথে হাঁটছে পাকিস্তান।
পিসিবি সূত্রে খবর, সরকারি নির্দেশকে কারণ দেখিয়ে তারা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার কঠোর আর্থিক জরিমানা ও নিষেধাজ্ঞা এড়াতে চায়। প্রয়োজনে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হওয়ার হুমকিও দিয়ে রেখেছে তারা। তবে দ্বিপাক্ষিক সিরিজ ও বিশ্বকাপের মতো বহুদলীয় টুর্নামেন্টের পার্থক্য বিচারে পিসিবি-র এই কৌশল কতটা সফল হবে, তা নিয়ে সংশয় কাটছে না।