বিয়ের আগেই প্রেমিকাকে চমক, সবুজ-মেরুন রঙে সাজল আস্ত বাড়ি!
February 3, 20268:31 pm

হুগলির বৈদ্যবাটির যুবক শুভজিৎ ঘোষ তাঁর হবু স্ত্রী শ্রমণা নন্দীকে ভালোবাসা দিবসের বিশেষ উপহার দিতে আস্ত বাড়িটি রাঙিয়ে তুললেন মোহনবাগানের রঙে। দুজনেই ক্লাবের অন্ধ ভক্ত হওয়ায় বাড়ির দেওয়ালে সবুজ-মেরুন রঙের পাশাপাশি শোভা পাচ্ছে ক্লাবের লোগো ও পাল তোলা নৌকা।
শুভজিতের এই অভিনব উদ্যোগ দুই পরিবারই সানন্দে গ্রহণ করেছে। বিয়ের পিঁড়িতে বসার আগে প্রিয়তমার আবদার মেটাতে এবং ক্লাবের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন এই তরুণ। বর্তমানে এলাকাটি ‘মোহনবাগান বাড়ি’ হিসেবেই ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছে।