‘দিল্লি কা লাড্ডু’ নয়, জয়ের পর মিষ্টি খাওয়াবেন মমতা! একলা চলার বার্তা দিদির
February 3, 20268:34 pm

দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ২০২৬ নির্বাচনে জয়ের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক জ্যোতিষী না হয়েও বেশি আসনে জেতার দাবি জানিয়ে তিনি বলেন, জয়ের পর সাংবাদিকদের ভালো মিষ্টি খাওয়াবেন, তবে তা ‘দিল্লি কা লাড্ডু’ নয়।
বাংলায় কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা নাকচ করে মমতা সাফ জানান, তৃণমূল একাই লড়তে সক্ষম। বিজেপিকে মানুষ ঘৃণা করে দাবি করে তিনি বলেন, তাঁর দল গণতান্ত্রিকভাবেই লড়াইয়ের ময়দানে থাকবে।