সপ্তাহে একদিন আকাশপথে কলকাতা! কোচবিহার বিমানবন্দর থেকে ফের শুরু বিমান চলাচল
February 3, 20268:46 pm

দীর্ঘ টালবাহানার অবসান ঘটিয়ে ১২ ফেব্রুয়ারি থেকে কোচবিহার বিমানবন্দরে পুনরায় যাত্রিবাহী বিমান পরিষেবা শুরু হচ্ছে। আপাতত প্রতি বৃহস্পতিবার কলকাতা ও কোচবিহারের মধ্যে এই বিমান চলাচল করবে। এর আগে তিন বছরের চুক্তির মেয়াদ শেষের আগেই পরিষেবা বন্ধ করে দিয়েছিল বেসরকারি সংস্থা ইন্ডিয়া ওয়ান এয়ার।
বিমানবন্দর সূত্রের খবর, মার্চ মাস থেকে এই পরিষেবা নিয়মিত করার পরিকল্পনা রয়েছে। এদিকে সপ্তাহে মাত্র একদিন বিমান চলাচলে অসন্তুষ্ট স্থানীয় ব্যবসায়ী মহল আসন সংখ্যা বৃদ্ধি ও প্রতিদিন বিমান চালানোর দাবি জানিয়েছেন। জেলা প্রশাসনের তরফে বিমান চলাচল সচল রাখতে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে।