লক্ষ্য এবার রোহিত শেট্টি! মাঝরাতে মুম্বইয়ে শ্যুটারদের তাণ্ডব, নেপথ্যে কি বিষ্ণোই গ্যাং? – এক ঝলক
February 3, 20268:59 pm

একঝলক ডেস্ক:
জুহুর শেট্টি টাওয়ার্সে পরিচালক রোহিত শেট্টিকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত রবিবার গভীর রাতে অজ্ঞাতপরিচয় এক যুবক পাঁচ রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হামলাকারী সরাসরি বাড়ির লবি লক্ষ্য করে গুলি চালিয়েছে। মুম্বই পুলিশ একে ‘খুনের চেষ্টা’ হিসেবে দেখছে এবং ইতিমধ্যে এই ঘটনায় খুনের চেষ্টার মামলা রুজু করেছে।
তদন্তে উঠে এসেছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম। হামলার পরিকল্পনা ও লজিস্টিক সহায়তার অভিযোগে পুণে থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূল অভিযুক্ত শুভম লোণকার বিষ্ণোই গ্যাংয়ের সাথে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে। বর্তমানে রোহিত শেট্টির নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং মূল শ্যুটারকে ধরতে তল্লাশি জারি রেখেছে ক্রাইম ব্রাঞ্চ।