দশ বছরের সাম্রাজ্যের অবসান? ম্যানসিটি ছাড়ছেন গুয়ার্দিওলা, উত্তরসূরি হিসেবে দৌড়ে এগিয়ে এই ৩ মহাতারকা! – এক ঝলক

একঝলক ডেস্ক:
টটেনহ্যামের বিরুদ্ধে জয়ের সুযোগ হাতছাড়া হতেই ম্যানচেস্টার সিটিতে পেপ গুয়ার্দিওলার ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। ২০২৭ সাল পর্যন্ত চুক্তি থাকলেও সাম্প্রতিক ব্যর্থতা ও ড্রেসিংরুমের অস্থিরতায় চলতি মরশুম শেষে তাঁর বিদায়ের সম্ভাবনা জোরালো হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, ক্লাব কর্তৃপক্ষ ইতোমধ্যেই ব্যাক-আপ প্ল্যান নিয়ে আলোচনা শুরু করেছে।
গুয়ার্দিওলার স্থলাভিষিক্ত হতে আলোচনায় রয়েছেন জাভি আলোনসো, এনজো মারেস্কা এবং সেস ফ্যাব্রেগাস। এর মধ্যে লিভারপুলের প্রাক্তন তারকা আলোনসো দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকলেও সিটির ঘরোয়া সিস্টেম জানা মারেস্কাও বড় দাবিদার। ডিরেক্টর অফ ফুটবল হুগো ভিয়ানা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, যা প্রিমিয়ার লিগের ফুটবল মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
The post দশ বছরের সাম্রাজ্যের অবসান? ম্যানসিটি ছাড়ছেন গুয়ার্দিওলা, উত্তরসূরি হিসেবে দৌড়ে এগিয়ে এই ৩ মহাতারকা! appeared first on Bartaman Bangla.