বিদেশে যাওয়ার পরিকল্পনা আছে? ইন্ডিগোর এক সিদ্ধান্তে আপনার সফর কি অনিশ্চিত?

নিউজ ডেস্ক : আপনি কি আগামী কয়েক দিনে তিবলিসি বা বাকু যাওয়ার টিকিট কেটেছেন? ইরানকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তেজনায় বড়সড় ধাক্কা খেল বিমান পরিষেবা। যাত্রী ও ক্রুদের নিরাপত্তার কথা ভেবে ইন্ডিগো তাদের একাধিক আন্তর্জাতিক উড়ান ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল ঘোষণা করেছে। এই সিদ্ধান্তের ফলে সাধারণ পর্যটক থেকে শুরু করে ব্যবসায়ী—সকলের বিদেশ সফরই এখন অনিশ্চয়তার মুখে।
পরিস্থিতি এতটাই জটিল যে আলমাটি ও তাশখন্দের মতো জনপ্রিয় রুটেও পরিষেবা আপাতত স্থগিত। আকাশপথের নিরাপত্তা নিয়ে ঝুঁকি নিতে নারাজ বিমান সংস্থাটি। তবে যাত্রীদের সুবিধার্থে পুরো টাকা ফেরত পাওয়ার বিকল্প রাখা হয়েছে। আন্তর্জাতিক অস্থিরতা সাধারণ মানুষের ভ্রমণে কতটা ভোগান্তি বাড়াবে, তা নিয়ে বাড়ছে উদ্বেগ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প পথের সন্ধানে নাজেহাল হতে পারেন সাধারণ মানুষ।