নারীর পোশাকেই কুদৃষ্টি! বিকাশরঞ্জনের মন্তব্যে বামেদের ‘নারীবিদ্বেষী’ কঙ্কাল কি ফের প্রকাশ্যে? – এক ঝলক

একঝলক ডেস্ক:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোশাক নিয়ে বিকাশরঞ্জন ভট্টাচার্যের সাম্প্রতিক কুরুচিকর মন্তব্য রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি করেছে। বাম আমলে অনিল বসুর সেই কুখ্যাত আক্রমণের ধারা বজায় রেখে বিকাশবুবু যেভাবে রাজ্যের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর শালীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তাতে তাদের রাজনৈতিক দেউলিয়াপনা ও নারীবিদ্বেষী মনোভাবই ফুটে উঠেছে। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় সৃষ্ট হতাশা থেকেই বাম নেতারা বারবার এমন লিঙ্গবৈষম্যমূলক ও কুরুচিকর আক্রমণ করছেন বলে বিশ্লেষকদের ধারণা।
ঐতিহাসিকভাবেই সিপিএমের নেতৃত্বে মহিলাদের অবহেলার অভিযোগ দীর্ঘদিনের। পলিটব্যুরো থেকে শুরু করে রাজ্য সরকার—সর্বত্রই পুরুষতন্ত্রের দাপট স্পষ্ট। মীনাক্ষী বা দীপ্সিতার মতো তরুণী নেত্রীরা যখন মাঠে লড়াই করছেন, তখন বিকাশবাবুদের মতো নেতারা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে কুরুচিকর মন্তব্য করে দলের লড়াকু কর্মীদেরই বিপাকে ফেলছেন। জমিদারি মানসিকতা ও রাজনৈতিক অদূরদর্শিতার কারণে বামপন্থার আদর্শ থেকে বিচ্যুত হয়ে তারা এখন বাংলার নারীশক্তির মর্যাদা হরণে লিপ্ত হয়েছেন।
The post নারীর পোশাকেই কুদৃষ্টি! বিকাশরঞ্জনের মন্তব্যে বামেদের ‘নারীবিদ্বেষী’ কঙ্কাল কি ফের প্রকাশ্যে? appeared first on Bartaman Bangla.