কাঁটাতারের ওপার থেকে এল টাকার প্যাকেট, কালিয়াচকে পুলিশের বড় সাফল্য

কাঁটাতারের ওপার থেকে এল টাকার প্যাকেট, কালিয়াচকে পুলিশের বড় সাফল্য

মালদার কালিয়াচকে ভারত-বাংলাদেশ সীমান্তে জালনোট পাচারের ছক বানচাল করল পুলিশ। রবিবার রাতে চরিঅনন্তপুর এলাকা থেকে ৫ লক্ষ টাকার জালনোটসহ মোশারফ হোসেন নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পাচারকারীরা বিএসএফের নজর এড়িয়ে কাঁটাতারের ওপার থেকে নোটের প্যাকেট এপারে ছুড়ে দিয়েছিল বলে তদন্তে জানা গেছে।

পুলিশ সুপার জানান, উদ্ধার হওয়া ৫০০ টাকার নোটগুলো অত্যন্ত উন্নত মানের। ধৃত ব্যক্তি সীমান্ত থেকে এই বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করে মহদিপুরে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছিল। এই আন্তর্জাতিক পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে পুলিশি জেরা ও তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *