শীর্ষ আদালতের নজিরবিহীন হুঁশিয়ারি! হোয়াটসঅ্যাপ-মেটার চতুর কৌশল নিয়ে কেন রুদ্রমূর্তি সুপ্রিম কোর্টের? – এক ঝলক

শীর্ষ আদালতের নজিরবিহীন হুঁশিয়ারি! হোয়াটসঅ্যাপ-মেটার চতুর কৌশল নিয়ে কেন রুদ্রমূর্তি সুপ্রিম কোর্টের? – এক ঝলক

একঝলক ডেস্ক:

ব্যবসায়িক স্বার্থে নাগরিকদের গোপনীয়তার অধিকার নিয়ে কোনো আপস করা চলবে না বলে মেটা ও হোয়াটসঅ্যাপকে কঠোরভাবে সতর্ক করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতিদের পর্যবেক্ষণ, ডেটা শেয়ারিংয়ের নামে ব্যক্তিগত তথ্যে হস্তক্ষেপ আসলে ‘তথ্য চুরির মার্জিত উপায়’। ব্যবহারকারীদের ওপর চাপিয়ে দেওয়া ‘নিতে হবে নয়তো ছাড়ুন’ নীতির কড়া সমালোচনা করে আদালত সিসিআই-এর দেওয়া জরিমানা বহাল রাখার ইঙ্গিত দিয়েছে। প্রযুক্তি সংস্থাগুলির শর্তাবলি সাধারণের জন্য জটিল ও বিভ্রান্তিকর বলেও আদালত মন্তব্য করেছে।

শীর্ষ আদালত এই মামলায় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রককে অন্তর্ভুক্ত করেছে, যা ডিজিটাল সুরক্ষা নিশ্চিতে বড় পদক্ষেপ। আগামী ৯ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানিতে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হতে পারে। বড় প্রযুক্তি সংস্থাগুলির আধিপত্য এবং চতুরভাবে সাজানো গোপনীয়তা নীতি নিয়ে আদালতের এই অবস্থান নাগরিকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তায় এক নতুন মোড় নিয়ে আসতে পারে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *