ভোটের অধিকার কি এবার বিপন্ন? জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এককাট্টা বিরোধীরা!

ভোটের অধিকার কি এবার বিপন্ন? জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এককাট্টা বিরোধীরা!

নিউজ ডেস্ক : সাধারণ মানুষের ভোটের অধিকার কি এবার খর্ব হতে চলেছে? মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে বিরোধীরা। ভোটার তালিকা সংশোধন ঘিরে পক্ষপাতিত্বের যে অভিযোগ উঠেছে, তা সত্য হলে সাধারণ নাগরিকের ভোটাধিকার সরাসরি হুমকির মুখে পড়বে। দেশের গণতান্ত্রিক কাঠামো বজায় রাখতে এই পদক্ষেপ কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই বড় প্রশ্ন।

মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকাকালীনই বিরোধী দলগুলোর মধ্যে এই নিয়ে ঐক্যমত্য তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়ে একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে। সংসদে এই ইমপিচমেন্ট প্রস্তাব পেশ হলে তা শুধু রাজনৈতিক লড়াই নয়, বরং সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার লড়াইয়ে পরিণত হবে। বিরোধীদের দাবি, ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার এই প্রক্রিয়া রুখতেই তারা এই কঠোর অবস্থান নিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *