ভোটার তালিকায় নাম নেই? কমিশনের এই সুযোগ হাতছাড়া করবেন না
February 3, 20269:05 pm

রাজ্যে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর যদি কারও নাম বাদ যায়, তবে চিন্তার কিছু নেই। জেলা বা মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে লিখিত আবেদনের মাধ্যমে পুনরায় নাম তোলার সুযোগ দেবে কমিশন। বিধানসভা ভোটের আগে এই সুযোগ পেতে তালিকা প্রকাশের ১৫ দিনের মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
নতুন ভোটারদের নাম নথিবদ্ধ করার শেষ তারিখ ৪ ফেব্রুয়ারি। যাঁদের নাম আগে বাদ পড়েছে বা যারা এনুমারেশন ফর্ম পূরণ করেননি, তাদের ৬ নম্বর ফর্মের পাশাপাশি ২০০২ সালের ভোটার তালিকার তথ্যসহ অতিরিক্ত একটি ফর্ম জমা দিতে হবে। তথ্যের কড়াকড়ি থাকলেও সঠিক নথিসহ আবেদন করলে ভোটাধিকার ফিরে পাওয়া সম্ভব।