নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তোলপাড়! দিল্লি থেকে মোদীর রাজ্যে দাঁড়িয়ে মমতার বিস্ফোরক দাবি – এক ঝলক

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তোলপাড়! দিল্লি থেকে মোদীর রাজ্যে দাঁড়িয়ে মমতার বিস্ফোরক দাবি – এক ঝলক

একঝলক ডেস্ক:

দিল্লির সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড়সড় প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, কমিশনের কাছে পাঠানো ছয়টি চিঠির কোনো জবাব মেলেনি। এমনকি বিরোধী শাসিত রাজ্যগুলোতে প্রতিহিংসামূলকভাবে ‘এসআইআর’ (SIR) চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন। সেখানে জীবিত মানুষকে মৃত ঘোষণার মতো নজিরবিহীন ঘটনা ঘটছে বলেও তিনি সরব হয়েছেন।

মমতা আরও জানান, অমর্ত্য সেন ও জয় গোস্বামীর মতো বিশিষ্টজনেদের নোটিশ পাঠিয়ে হেনস্থা করা হচ্ছে। বাংলায় অবৈধভাবে বিজেপি ঘনিষ্ঠ পর্যবেক্ষক নিয়োগের অভিযোগ তুলে তিনি একে গণতন্ত্রের কণ্ঠরোধ বলে অভিহিত করেন। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন থাকায় তিনি আইনি লড়াইয়ের পথেই হাঁটার ইঙ্গিত দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *