বিস্ফোরক মোড় মণিপুরে! এক বছরের অচলাবস্থা কাটিয়ে কে হচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী? – এক ঝলক

বিস্ফোরক মোড় মণিপুরে! এক বছরের অচলাবস্থা কাটিয়ে কে হচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী? – এক ঝলক

একঝলক ডেস্ক:

দীর্ঘ এক বছরের রাষ্ট্রপতি শাসনের অবসান ঘটিয়ে নতুন নেতৃত্ব পেতে চলেছে মণিপুর। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তাদের বিধায়ক দলের বৈঠকে প্রবীণ নেতা ইউম্নাম খেমচাঁদ সিংকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। ২০২৫ সাল থেকে রাজ্যে জারি থাকা প্রশাসনিক শূন্যতা কাটিয়ে ফের নির্বাচিত সরকার গঠনের প্রক্রিয়া শুরু হওয়ায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

সিংজামেই কেন্দ্রের দু’বারের বিধায়ক এবং বিধানসভার প্রাক্তন স্পিকার ইউম্নাম খেমচাঁদ সিংয়ের প্রশাসনিক দক্ষতা প্রশ্নাতীত। জাতিগত দাঙ্গা ও অস্থিরতা কাটিয়ে রাজ্যে স্থায়ী শান্তি ফেরানোই এখন তাঁর প্রধান চ্যালেঞ্জ। কেন্দ্রের সবুজ সংকেত পাওয়ার পর শীঘ্রই তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হচ্ছে, যা মণিপুরের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *