বাংলায় কেন জুটছে না চাকরি? শুভেন্দুর নিশানায় এবার আমলাদের ‘ডাবল বেতন’!
February 3, 20269:15 pm

নিউজ ডেস্ক: আপনি কি সরকারি চাকরির অপেক্ষায় দিন গুনছেন? বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর দাবি, সাধারণ যুবকদের কপালে চাকরি না জুটলেও মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ আমলারা অবসরের পর ফের বহাল তবিয়তে বেতন পাচ্ছেন। ধর্মতলার সভা থেকে তাঁর সরাসরি প্রশ্ন, রাজ্যে কেন শিল্প ও নিয়োগ প্রক্রিয়া কার্যত থমকে দাঁড়িয়েছে?
শুভেন্দু অভিযোগ করেন, টাটার মতো শিল্প বিদায় নেওয়ায় বাংলায় কর্মসংস্থান মুখ থুবড়ে পড়েছে। বিজেপি ক্ষমতায় এলে ওএমআর শিটে স্বচ্ছতা এবং দুর্নীতিমুক্ত নিয়োগের প্রতিশ্রুতি দেন তিনি। সাধারণ মানুষের জীবনযাত্রায় এই অচলাবস্থা কাটাতে প্রধানমন্ত্রীর দফতরে লক্ষ লক্ষ পোস্টকার্ড পাঠানোর ডাক দেওয়া হয়েছে এই কর্মসূচি থেকে।