হিন্দু যুবক হয়েও কেন ‘মুহাম্মদ দীপক’? মুসলিম ব্যবসায়ীর পাশে দাঁড়িয়ে বিপাকে জিম ট্রেনার – এক ঝলক

হিন্দু যুবক হয়েও কেন ‘মুহাম্মদ দীপক’? মুসলিম ব্যবসায়ীর পাশে দাঁড়িয়ে বিপাকে জিম ট্রেনার – এক ঝলক

একঝলক ডেস্ক:

উত্তরাখণ্ডের কোটদোয়ারে এক প্রবীণ মুসলিম ব্যবসায়ীর দোকানের নাম নিয়ে বজরং দলের আপত্তির প্রতিবাদ করে আলোচনায় এসেছেন দীপক কুমার কাশ্যপ। ভাইরাল ভিডিওতে নিজের নাম ‘মুহাম্মদ দীপক’ পরিচয় দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়েন এই জিম ট্রেনার। তবে প্রতিবাদী হওয়ার মাশুল হিসেবে উগ্রপন্থীদের হামলার মুখে পড়তে হয়েছে তাকে।

বর্তমানে বজরং দলের পক্ষ থেকে দীপকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে, তার ওপর হামলার চেষ্টায় জড়িত ৩০-৪০ জনের বিরুদ্ধেও মামলা করেছে পুলিশ। নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকলেও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকার ঘোষণা দিয়েছেন এই যুবক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *