ভারতে কি নিষিদ্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ? মেটাকে দেশ ছাড়ার হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের! – এক ঝলক

ভারতে কি নিষিদ্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ? মেটাকে দেশ ছাড়ার হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের! – এক ঝলক

একঝলক ডেস্ক:

নাগরিকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় হোয়াটসঅ্যাপের অভিভাবক সংস্থা মেটাকে নজিরবিহীন হুঁশিয়ারি দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ সাফ জানিয়েছে, দেশের সংবিধান ও গোপনীয়তার নীতি না মানলে মেটা ভারত ছেড়ে চলে যেতে পারে। বিজ্ঞাপনের উদ্দেশ্যে ব্যবহারকারীদের তথ্য অন্য সংস্থার সঙ্গে ভাগ করে নেওয়ার যে ‘শোষণমূলক’ নীতি হোয়াটসঅ্যাপ গ্রহণ করেছে, তার তীব্র সমালোচনা করেন সলিসিটর জেনারেল তুষার মেহতাও।

আগামী ১০ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। আদালত স্পষ্ট করেছে, ব্যবহারকারীদের তথ্য বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হবে না মর্মে মেটাকে দ্রুত হলফনামা জমা দিতে হবে। অন্যথায় তাদের আপিল খারিজ করে দেওয়া হতে পারে। কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (CCI) কর্তৃক আরোপিত ২১৩ কোটি টাকার জরিমানা বহাল রাখার পাশাপাশি নাগরিকদের তথ্যের সুরক্ষায় বিন্দুমাত্র আপস করা হবে না বলে কড়া বার্তা দিয়েছে শীর্ষ আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *