মমতার হাতে সেই রহস্যময় সবুজ ফাইল! সুপ্রিম কোর্টে ইডির বিরুদ্ধে বিস্ফোরক রাজ্য – এক ঝলক
February 3, 202610:00 pm

একঝলক ডেস্ক:
আই-প্যাক মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে ইডির ভূমিকা নিয়ে কড়া প্রশ্ন তুলল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা সেই আলোচিত সবুজ ফাইল প্রসঙ্গে জানানো হয়েছে, সেখানে তদন্তের কোনো নথি ছিল না। বরং প্রতীক জৈনের অফিস থেকে কেবল তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ ও রাজনৈতিক কাজে ব্যবহৃত অত্যন্ত সংবেদনশীল এবং গোপন নথিগুলিই সংগ্রহ করা হয়েছিল।
হলফনামায় রাজ্য আরও দাবি করেছে, কেন্দ্রীয় সংস্থা ইডি মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তল্লাশি চালিয়েছিল। কোনো সার্চ ওয়ারেন্ট ছাড়াই অভিযান চালিয়ে বিরোধী দলের গোপন তথ্য হাতিয়ে নেওয়াই ছিল তাদের আসল লক্ষ্য। মুখ্যমন্ত্রী তদন্তে কোনো বাধা দেননি এবং নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করেই তিনি প্রতীক জৈনের পাশে দাঁড়িয়েছেন বলে জানানো হয়েছে।