ছেলের মাধ্যমিক পরীক্ষার আনন্দ বিষাদে পরিণত: ফেরার পথে বাস দুর্ঘটনায় মা মৃত – এক ঝলক

ছেলের মাধ্যমিক পরীক্ষার আনন্দ বিষাদে পরিণত: ফেরার পথে বাস দুর্ঘটনায় মা মৃত – এক ঝলক

একঝলক ডেস্ক:

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন পারমিতা সামন্ত নামে এক মহিলা। তমলুকে মাধ্যমিক পরীক্ষার্থী ছেলেকে দেখে স্কুটিতে করে বাড়ি ফেরার সময় চাঁপাডালির কাছে একটি দ্রুতগামী বাস তাঁদের ধাক্কা দেয়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী সূর্য সামন্ত।

স্থানীয় সূত্রে জানা গেছে, দম্পতির মাথায় হেলমেট থাকলেও বাসের ধাক্কায় ব্যাপক রক্তক্ষরণ হয়। ট্রাফিক পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পারমিতা দেবীকে মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটিকে পুলিশ আটক করেছে। এই ঘটনায় মহৎপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *