সংসদ যেন যুদ্ধক্ষেত্র! চিন ইস্যুতে উত্তাল লোকসভায় ৮ সাংসদ সাসপেন্ড, মোদীকে নিয়ে বিস্ফোরক রাহুল – এক ঝলক
February 3, 202610:00 pm

একঝলক ডেস্ক:
বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে চিন সীমান্ত পরিস্থিতি ও প্রাক্তন সেনাপ্রধানের অপ্রকাশিত স্মৃতিকথা ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় লোকসভা। বিজেপি ও বিরোধীদের তুমুল হট্টগোলের জেরে সংসদীয় মর্যাদা লঙ্ঘনের অভিযোগে আটজন বিরোধী সাংসদকে সাসপেন্ড করেন স্পিকার। কেন্দ্রীয় মন্ত্রীদের দাবি, যাচাইযোগ্য নথি ছাড়া বক্তব্য পেশ করে সংসদীয় নিয়ম ভেঙেছেন বিরোধীরা।
সংসদে বাধা পেয়ে বাইরে মোদী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী দেশের স্বার্থে আপস করছেন এবং আমেরিকার চাপে ‘দেশ বিক্রি’ করেছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন তিনি। আদানী ইস্যু ও এপস্টিন ফাইলের প্রসঙ্গ টেনে রাহুল দাবি করেন, নিজের ভাবমূর্তি রক্ষায় প্রধানমন্ত্রী তড়িঘড়ি বাণিজ্যিক চুক্তি সই করেছেন।