বিস্ফোরক মমতা! দিল্লির বঙ্গভবন থেকে হুঙ্কার দিয়ে জানালেন বিধানসভার জয়ের লক্ষ্য – এক ঝলক
February 3, 202610:59 pm

একঝলক ডেস্ক:
দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে এসআইআর (SIR) ইস্যুতে কড়া প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, অপরিকল্পিত এসআইআর-এর কারণে বাংলায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে এবং ভোটার তালিকা থেকে হাজার হাজার নাম বাদ দেওয়া হয়েছে। বঙ্গভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি সাফ জানান, বাংলায় বিজেপি কখনও ক্ষমতায় আসবে না এবং তৃণমূল এক ইঞ্চি জমিও ছাড়বে না।
আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে প্রবল আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেন, “আমি জ্যোতিষী নই, তবে এবার আমরা আরও বেশি আসনে জিতব।” অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এসআইআর প্রক্রিয়ার তাড়াহুড়ো ও পরিকল্পনা নিয়ে প্রশ্ন তোলেন। বাংলার কৃষ্টি ও ভোটাধিকার রক্ষার লড়াইয়ে সোচ্চার হয়ে মুখ্যমন্ত্রী জানান, নির্বাচন পরবর্তী সময়ে তিনি আবারও দিল্লিতে আসবেন।