ভারতের সঙ্গে খেলবে না পাকিস্তান! পর্দার ‘শ্রী রামচন্দ্র’ অরুণ গোভিলের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় – এক ঝলক

ভারতের সঙ্গে খেলবে না পাকিস্তান! পর্দার ‘শ্রী রামচন্দ্র’ অরুণ গোভিলের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় – এক ঝলক

একঝলক ডেস্ক:

২০২৬ টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় নির্ধারিত এই হাই-ভোল্টেজ ম্যাচটি না খেলার সিদ্ধান্তে ক্রিকেট বিশ্বে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বাংলাদেশের বিশ্বকাপ থেকে বিদায়ের পরই পাকিস্তান এমন নজিরবিহীন পদক্ষেপ নিল, যা সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।

এই পরিস্থিতিতে অভিনেতা ও সাংসদ অরুণ গোভিল পাকিস্তানকে ‘দুর্বল ও মিথ্যাবাদী’ বলে কটাক্ষ করেছেন। তিনি জানান, পাকিস্তান না খেললে ভারতের ওপর কোনো প্রভাব পড়বে না এবং তাদের জন্য বিশেষ কৌশলের প্রয়োজন নেই। অন্যদিকে, পাক অধিনায়ক সালমান আলি আগা জানিয়েছেন, এটি সরকার ও পিসিবি-র সিদ্ধান্ত, যা পালনের বাইরে তাদের কিছু করার নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *