ভোটার তালিকা থেকে কি বাদ যাচ্ছে আপনার নাম? কমিশনের চূড়ান্ত তালিকায় বড় চমক! – এক ঝলক
February 3, 202610:59 pm

একঝলক ডেস্ক:
রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ও শুনানি প্রক্রিয়া প্রায় শেষের পথে। নির্বাচন কমিশন আগামী ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করতে চলেছে। ১ ফেব্রুয়ারির মধ্যে নোটিস পাঠানোর কাজ সম্পন্ন হয়েছে এবং যাঁদের কাছে কোনো নোটিস যায়নি, তাঁদের নাম তালিকায় থাকা প্রায় নিশ্চিত। তবে শুনানিতে প্রয়োজনীয় ১৩টি নথির একটিও জমা দিতে না পারলে নাম বাদ পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
এদিকে, খসড়া তালিকা থেকে প্রায় ৫৮ লক্ষ নাম বাদ পড়া নিয়ে রাজনৈতিক পারদ তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে সুপ্রিম কোর্টে সরব হয়েছেন এবং ‘মৃত’ হিসেবে চিহ্নিত জীবিত ভোটারদের অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন। কমিশনের পোর্টালে তথ্য আপডেটের কাজ দ্রুতগতিতে চলছে। এখন দেখার, চূড়ান্ত তালিকায় ঠিক কতজনের নাম বহাল থাকে আর কতজন ভোটাধিকার হারান।