সংসদ রণক্ষেত্র: লাদাখ ইস্যুতে রাহুলের ভাষণ ঘিরে তুঘলকি কাণ্ড, সাসপেন্ড ৮ সাংসদ! – এক ঝলক

সংসদ রণক্ষেত্র: লাদাখ ইস্যুতে রাহুলের ভাষণ ঘিরে তুঘলকি কাণ্ড, সাসপেন্ড ৮ সাংসদ! – এক ঝলক

একঝলক ডেস্ক:

লাদাখে চিনা আগ্রাসন ইস্যুতে লোকসভার বাজেট অধিবেশন উত্তাল হয়ে উঠল। বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রাক্তন সেনাপ্রধানের অপ্রকাশিত জীবনী থেকে উদ্ধৃতি দিয়ে দাবি করেন, ভারত ক্রমাগত জমি হারাচ্ছে। এই বক্তব্য চলাকালীন বিজেপি সাংসদ ও স্পিকারের বাধা দেওয়ার অভিযোগে বিরোধী শিবিরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অধিবেশন কক্ষ রণক্ষেত্রে পরিণত হয়।

উচ্ছৃঙ্খল আচরণ ও স্পিকারের দিকে কাগজ ছোড়ার অভিযোগে হিবি ইডেন ও অমরিন্দর রাজাসহ আট কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। বিজেপি এই ঘটনাকে ‘গণতন্ত্রের অপমান’ বলে নিন্দা জানালেও রাহুল গান্ধীর অভিযোগ, সীমান্ত ইস্যুতে সত্য গোপন করতেই সরকার তাঁকে মুখ খুলতে দিচ্ছে না। সংসদ চত্বরে এখন শাসক ও বিরোধী পক্ষের বাগযুদ্ধে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *