যোগ্যতা থাকলেও কি জুটবে না কাজ? রাজ্যে ‘ডবল চাকরি’র রহস্য ফাঁস করলেন শুভেন্দু!

নিউজ ডেস্ক : সাধারণ মানুষের কি আদেও চাকরি হবে, নাকি আমলাদের পুনর্বাসনেই কাটবে সময়? ধর্মতলায় যুব মোর্চার সভায় এই প্রশ্নই তুললেন শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি অভিযোগ করেন, সাধারণ যুবকরা যখন কর্মহীন, তখন মুখ্যমন্ত্রীর কাছের লোকেদের কপালে জুটছে ‘ডবল চাকরি’। শীর্ষ আমলাদের অবসরের পর পুনরায় নিয়োগের সমালোচনা করে তিনি জানান, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় শুধু প্রভাবশালীদের পকেট ভরছে।
শিল্প নেই, কর্মসংস্থান নেই—এমন অবস্থায় সাধারণ ঘরের সন্তানদের ভবিষ্যৎ কোথায়? শুভেন্দু দাবি করেন, টাটার মতো শিল্প বিদায় নেওয়ায় বাংলায় কাজের সুযোগ শেষ হয়ে গেছে। এখন স্বচ্ছ নিয়োগ আর ওএমআর শিটের আসল তথ্য দেখার অধিকার চায় বাংলা। নিয়োগ দুর্নীতি আর শিল্পহীনতার এই চক্র ভাঙতে না পারলে সাধারণ মানুষের দুর্দশা যে আরও বাড়বে, সভায় সেই সতর্কবার্তাই দিয়েছেন বিরোধী দলনেতা।