আমেরিকার সঙ্গে কৃষি ও দুগ্ধজাত পণ্য নিয়ে কোনও চুক্তি হবে না, কৃষকদের সুরক্ষা নিশ্চিত করল ভারত
February 4, 20268:42 am

নিউজ ডেস্ক : আমেরিকার সঙ্গে ভারতের সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে জল্পনা বাড়লেও দেশের কৃষকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। সরকারি সূত্রে স্পষ্ট জানানো হয়েছে যে, কৃষি এবং দুগ্ধজাত পণ্যের বাজার বিদেশি সংস্থাগুলোর জন্য খুলে দেওয়া হবে না। ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তির পর আমেরিকার সাথে আলোচনার গতি বাড়লেও দিল্লি নিজের অবস্থানে অনড় থাকছে।
এই সিদ্ধান্তের ফলে কোটি কোটি ভারতীয় কৃষক এবং দুগ্ধ খামারিরা বড় ধরনের প্রতিযোগিতার হাত থেকে রক্ষা পাবেন। সংবেদনশীল এই ক্ষেত্রগুলোকে বিদেশি পণ্যের দাপট থেকে বাঁচাতে ভারত সরকার দীর্ঘদিনের নীতিতেই অটল রয়েছে। অর্থাৎ বাণিজ্য বাড়লেও দেশের গ্রামীণ অর্থনীতির স্বার্থে কোনো আপস করা হবে না বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।