ভারত-পাক হাইভোল্টেজ দ্বৈরথ কি বাতিল? জল্পনার মাঝেই মুখ খুললেন গম্ভীর

ভারত-পাক হাইভোল্টেজ দ্বৈরথ কি বাতিল? জল্পনার মাঝেই মুখ খুললেন গম্ভীর

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারির ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ধোঁয়াশা তুঙ্গে। পাকিস্তান সরকার তাদের দলকে টুর্নামেন্টে খেলার অনুমতি দিলেও ভারতের বিরুদ্ধে ম্যাচটি বয়কটের নির্দেশ দিয়েছে। ফলে কলম্বোর সেই মহারণ আদৌ হবে কি না, তা নিয়ে ক্রিকেট বিশ্বে তীব্র বিতর্ক ও সংশয় তৈরি হয়েছে।

মঙ্গলবার এই স্পর্শকাতর ইস্যুতে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরকে বিমানবন্দরে প্রশ্ন করা হলে তিনি সুকৌশলে তা এড়িয়ে যান। সাংবাদিকদের কোনো সরাসরি উত্তর না দিলেও বিশ্বকাপ প্রস্তুতির জন্য মুম্বই রওনা হওয়ার সময় তিনি হাসিমুখে কৃতজ্ঞতা প্রকাশ করেন। আপাতত আইসিসির সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে ক্রীড়ামহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *