আদালতের নির্দেশ অমান্য! রাজ্যের অর্থ সচিবকে সশরীরে হাজিরার চরম হুঁশিয়ারি হাইকোর্টের – এক ঝলক
February 4, 202610:59 am

একঝলক ডেস্ক:
কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের নির্দেশ পালনে টালবাহানা করায় আজ সকাল ১০:৩০ মিনিটে রাজ্যের অর্থ সচিবকে তলব করা হয়েছে। জনৈক আইনজীবীর টাকা ফেরত সংক্রান্ত মামলায় আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও তা কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে উচ্চ আদালত। কেন নির্দেশ পালনে গড়িমসি করা হলো, সেই বিষয়ে সশরীরে উপস্থিত হয়ে আজই ব্যাখ্যা দিতে হবে অর্থ সচিবকে।
আদালত সূত্রে খবর, রাজ্যের গ্রিভেন্স পোর্টালের মাধ্যমে জমা হওয়া ওই অর্থ ফেরত দেওয়ার নির্দেশে প্রশাসনের অনীহা দেখে বিচারপতি বিস্ময় প্রকাশ করেন। কোর্টের নির্দেশ সত্ত্বেও পদক্ষেপ না নেওয়াকে ‘চরম স্পর্ধা’ হিসেবে উল্লেখ করেছেন বিচারপতি রাও। এই ঘটনায় প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এখন দেখার, আদালতের প্রশ্নের মুখে দাঁড়িয়ে অর্থ সচিব কী সাফাই পেশ করেন।