ভাঙল সব রেকর্ড! শেষ দিনে উপচে পড়া ভিড়ে বইমেলায় কোটি কোটি টাকার লক্ষ্মীলাভ

ভাঙল সব রেকর্ড! শেষ দিনে উপচে পড়া ভিড়ে বইমেলায় কোটি কোটি টাকার লক্ষ্মীলাভ

আন্তর্জাতিক কলকাতা বইমেলার সমাপনী দিনে উপচে পড়া ভিড়ে ভাঙল জনসমাগমের সব রেকর্ড। গতবারের ২৭ লক্ষকে ছাপিয়ে এবার মেলায় এসেছেন প্রায় ৩২ লক্ষ মানুষ। শেষবেলায় অতিরিক্ত ছাড়ের আবদারে ক্রেতাদের মুখে হাসি ফুটিয়েছেন প্রকাশকরা। ফলে গত বছরের তুলনায় বিক্রি একলাফে ১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৭ কোটি টাকায়।

পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড জানায়, পাঠকদের প্রবল উৎসাহে এবার বই বিক্রিতে অভাবনীয় সাফল্য মিলেছে। সমাপনী অনুষ্ঠানে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও গিল্ড কর্তাদের উপস্থিতিতে এই সাফল্যের খতিয়ান তুলে ধরা হয়। সব মিলিয়ে উৎসবের আমেজে রেকর্ড গড়ে শেষ হলো এবারের বইমেলা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *