ভোটের প্রচারে এবার হেলিকপ্টারই ভরসা হুমায়ুন কবীরের

ভোটের প্রচারে এবার হেলিকপ্টারই ভরসা হুমায়ুন কবীরের

আসন্ন বিধানসভা নির্বাচনে হেলিকপ্টারে চড়ে প্রচারের তোড়জোড় শুরু করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। নিজের দল ‘জনতা উন্নয়ন পার্টি’র হয়ে আকাশপথে ভোটপ্রচারে অংশ নিতে বেলডাঙায় ইতিমধ্যেই হেলিপ্যাড তৈরির কাজ শুরু হয়েছে। সময় বাঁচাতে টানা দু’মাস তিনি এই বিশেষ হেলিকপ্টার ব্যবহার করবেন বলে জানিয়েছেন।

তৃণমূল ও বিজেপি বিরোধী জোট গড়তে মহম্মদ সেলিম এবং আসাদউদ্দিন ওয়েইসির সঙ্গেও আলোচনা চালিয়েছেন হুমায়ুন। বেলডাঙা ও রেজিনগর—এই দুই কেন্দ্র থেকে নিজেই প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তিনি। রাজনৈতিক মহলের মতে, জোট প্রার্থীদের সমর্থনে আকাশপথে এই প্রচার নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *