আরব সাগরে রণংদেহি মেজাজ: মার্কিন রণতরীর কাছে আসতেই ধ্বংস ইরানি ড্রোন

আরব সাগরে রণংদেহি মেজাজ: মার্কিন রণতরীর কাছে আসতেই ধ্বংস ইরানি ড্রোন

আরব সাগরের আন্তর্জাতিক জলসীমায় উত্তেজনার পারদ চড়ছে। মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’-এর দিকে আগ্রাসী ভঙ্গিতে ধেয়ে আসা একটি ইরানি ‘শাহেদ ১৩৯’ ড্রোন মাঝআকাশেই গুলি করে নামিয়েছে আমেরিকার এফ-৩৫সি যুদ্ধবিমান। পেন্টাগন জানিয়েছে, একাধিক সতর্কবার্তা উপেক্ষা করায় নিরাপত্তার স্বার্থে ড্রোনটি ধ্বংস করা হয়েছে।

এই ঘটনার কয়েক ঘণ্টা আগে হরমুজ প্রণালীতে একটি মার্কিন বাণিজ্যিক জাহাজকে ইরানি ড্রোন ও দ্রুতগামী নৌকা তাড়া করায় সংঘাতের আবহ তৈরি হয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনি যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। মধ্যপ্রাচ্যে সম্ভাব্য এই সংঘাতের জেরে আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *