সুপ্রিম কোর্টে সওয়াল করতে চান মমতা, বাধা কি ডিগ্রি?

সুপ্রিম কোর্টে সওয়াল করতে চান মমতা, বাধা কি ডিগ্রি?

ভোটার তালিকা সংশোধন মামলায় সশরীরে সওয়াল করতে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবেদনকারী হিসেবে তিনি উপস্থিত থাকলেও, আইনি জটিলতা নিয়ে প্রশ্ন উঠেছে। এলএলবি ডিগ্রি থাকলেও রাজ্য বার কাউন্সিলে নাম নথিভুক্ত না থাকায় তিনি ‘প্র্যাক্টিসিং আইনজীবী’ নন। ফলে সরাসরি সওয়াল করার অনুমতি মিলবে কি না, তা আদালতের বিবেচ্য।

অ্যাডভোকেটস অ্যাক্ট অনুযায়ী, বার কাউন্সিলের সনদ ছাড়া আদালতে সওয়াল করা নিয়মবিরুদ্ধ। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মামলার খুঁটিনাটি ও জনভোগান্তি সম্পর্কে তিনি সম্যক অবগত। বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চে আজই এই শুনানি হওয়ার কথা। আইনি শিষ্টাচার মেনেই তিনি নিজের যুক্তি তুলে ধরতে চান বলে আবেদনে উল্লেখ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *